রিস্ক ম্যানেজমেন্ট

সবচেয়ে বড় সত্য
ফরেক্সে ৯০% ট্রেডার কেন হারায় জানেন?
কারণ:
❌ তারা strategy জানে না - এটা না
❌ indicator জানে না - এটাও না
👉 তারা Risk Control করতে পারে না
মনে রাখবেন:
Profit করা গুরুত্বপূর্ণ না
Account বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ
কারণ:
Account বাঁচলে → আবার trade নিতে পারবেন
Account শেষ → game over
Risk Management কি?
সহজ ভাষায়:
এক ট্রেডে কত টাকা হারাবেন
সেটা আগে থেকেই ঠিক করা
মানে:
Loss control করা
👉 Loss control = long-term survival
Professional Trader-এর চিন্তা
নতুন ট্রেডার ভাবে:
👉 “কত লাভ হবে?”
প্রফেশনাল ভাবে:
👉 “কত লস হলে বের হবো?”
এই mindset পরিবর্তনটাই success-এর চাবি
Golden Rule #1
Never Risk Big in One Trade
👉 কখনোই ১ ট্রেডে বড় risk নেবেন না
কারণ:
একটা খারাপ ট্রেডেই account শেষ হয়ে যাবে
কত % Risk নেবেন?
সবচেয়ে safe নিয়ম:
👉 প্রতি ট্রেডে 1% – 2% risk
উদাহরণ
Account = $1000
1% risk ($10 loss max)
2% risk ($20 loss max)
মানে:
১০টা লস হলেও account safe
👉 এটাই professional trading
Golden Rule #2
Stop-Loss ছাড়া ট্রেড নয়
Stop-Loss ছাড়া ট্রেড করা মানে:
👉 ব্রেক ছাড়া গাড়ি চালানো
একসময় দুর্ঘটনা হবেই
সবসময়:
✔ Entry নেয়ার আগে SL সেট করুন
না হলে:
ছোট লস → বড় disaster
Stop-Loss কোথায় দিবেন?
❌ Random না
✔ Support/Resistance-এর বাইরে
✔ Trendline-এর বাইরে
✔ Structure অনুযায়ী
👉 Logical SL
Golden Rule #3
Risk-Reward Ratio (RRR)
এটা সবচেয়ে powerful concept
Risk-Reward কি?
👉 কত risk নিচ্ছেন vs কত profit আশা করছেন
Example
Risk = 20 pip
Target = 40 pip
👉 RR = 1:2
👉 মানে:
১টা লস = ১
১টা win = ২
তাহলে:
৫০% win rate হলেও লাভ হবে