আমাদের নতুন ফরেক্স শেখার ebook টি ডাউনলোড করুন

Logo

Order Types

Published: February 15, 2026

Order মানে হলো:

ব্রোকারকে দেওয়া নির্দেশ-কখন ও কোন দামে ট্রেড ওপেন বা ক্লোজ হবে

সব Order একরকম নয়।
ভুল Order ব্যবহার করলে ভালো সেটআপও নষ্ট হয়ে যেতে পারে।

Market Order

Market Order হলো:

বর্তমান মার্কেট দামে সাথে সাথে Buy বা Sell করা

উদাহরণ:

  • EUR/USD এখন 1.1000
  • আপনি সাথে সাথে Buy করলেন
  • ট্রেড সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল

Market Order সাধারণত ব্যবহার হয়:

  • যখন ট্রেড মিস করতে চান না
  • যখন মার্কেট দ্রুত মুভ করছে

❗ কিন্তু:

  • অনেক সময় Slippage হতে পারে
  • এন্ট্রি খুব নিখুঁত হয় না

Limit Order

Limit Order হলো:

বর্তমান দামের চেয়ে ভালো দামে ট্রেড নেওয়ার অর্ডার

দুই ধরনের Limit Order আছে:

Buy Limit

  • বর্তমান দামের নিচে Buy
  • দাম নিচে এসে উঠবে—এই ধারণায়

উদাহরণ:

  • EUR/USD = 1.1000
  • আপনি Buy Limit দিলেন 1.0950 এ

Sell Limit

  • বর্তমান দামের উপরে Sell
  • দাম উপরে গিয়ে নামবে—এই ধারণায়

Limit Order সাধারণত ব্যবহার হয়:

  • Support & Resistance থেকে ট্রেডে
  • Pullback strategy তে

Stop Order

Stop Order ব্যবহার হয়:

Breakout ট্রেড করার জন্য

দুই ধরনের Stop Order আছে:

Buy Stop

  • বর্তমান দামের উপরে Buy
  • দাম ব্রেক করলে ট্রেড নিতে

Sell Stop

  • বর্তমান দামের নিচে Sell
  • দাম নিচে ব্রেক করলে

উদাহরণ:

  • EUR/USD = 1.1000
  • Resistance = 1.1050
  • Buy Stop = 1.1060

👉 দাম ব্রেক করলে ট্রেড অটো ওপেন হবে