Chart Pattern কি?
Published: February 15, 2026

প্রফেশনাল ট্রেডাররা চার্টের “আকৃতি” দেখে ট্রেড করে।
এই আকৃতিগুলোকেই বলা হয় - Chart Pattern।
মজার ব্যাপার হল, মার্কেট মানুষ চালায়, আর মানুষের আচরণ কখনো বদলায় না।
ভয়, লোভ, আতঙ্ক - এগুলো বারবার একইভাবে রিপিট হয়।
তাই চার্টেও একই প্যাটার্ন বারবার তৈরি হয়।
সহজভাবে বললে :
চার্টে ক্যান্ডেলগুলো মিলে একটা নির্দিষ্ট আকৃতি তৈরি করে, আর সেই আকৃতি দেখে বোঝা যায়:
- ট্রেন্ড শেষ হচ্ছে?
- নাকি চলতেই থাকবে?
- নাকি বড় ব্রেকআউট আসছে?
মানে, এটা ভবিষ্যৎ দেখা না, এটা মানুষের আচরণ পড়া।
Pattern কেন কাজ করে?
কারণ:
- হাজার হাজার ট্রেডার একই pattern দেখে
- একই জায়গায় order দেয়
- বড় volume তৈরি হয়
- দাম শক্তভাবে move করে
👉 Crowd psychology
নতুনদের সবচেয়ে বড় ভুল
- প্যাটার্ন অর্ধেক দেখেই ট্রেড
- Fake breakout ধরা
- ছোট টাইমফ্রেমে জোর করে প্যাটার্ন খোঁজা
- Stop loss না দেওয়া
মনে রাখবেন : সব প্যাটার্ন কাজ করবে না, কিন্তু নিয়ম মেনে ট্রেড করলে তুমি টিকে থাকবে।
Chart Pattern মূলত ২ প্রকার
Reversal Pattern (ট্রেন্ড ঘুরে যাবে), মানে দিক পরিবর্তন করবে
- Uptrend → Downtrend
- Downtrend → Uptrend
উদাহরণ:
- Head and Shoulders
- Double Top
- Double Bottom
- Triple Top / Bottom
- Rising Wedge
- Falling Wedge
- Rounded Top / Bottom
👉 এগুলো দেখলে সতর্ক হতে হবে — পুরানো ট্রেড ধরে রাখা বিপদজনক।
Continuation Pattern (ট্রেন্ড চলতেই থাকবে)
মার্কেট একটু থামে, তারপর আবার আগের দিকেই চলতে শুরু করে।
উদাহরণ:
- Flag
- Pennant
- Triangle
- Rectangle
- Channel
👉 এগুলো সাধারণত Pullback শেষে এন্ট্রি দেয়।