ফরেক্স চার্ট বোঝা
Published: February 15, 2026

চার্ট কি?
চার্ট হলো:
সময়ের সাথে দামের পরিবর্তনের গ্রাফ
মানে:
- কখন দাম উঠেছে
- কখন নামেছে
- কত দূর গেছে
সবকিছু চোখের সামনে দেখা যায়।
সংখ্যা না দেখে
👉 ছবি দেখে সিদ্ধান্ত নেওয়া — এটিই চার্টের শক্তি।
ফরেক্স ট্রেডিং মানে আসলে কি?
👉 চার্ট পড়া
আপনি যত ভালো চার্ট পড়তে পারবেন,
আপনার ট্রেডিং তত ভালো হবে।
এই অধ্যায়ে আমরা শিখব:
- চার্ট কি
- বিভিন্ন ধরনের চার্ট
- কোন চার্ট ব্যবহার করবেন
- Timeframe কি
- কোন timeframe নতুনদের জন্য ভালো
চার্টের ৩ ধরনের স্টাইল
MetaTrader 5-এ মূলত ৩ ধরনের চার্ট আছে:
- Line Chart সবচেয়ে সহজ।
- Bar chart একটু ডিটেইলড।
- Candlestick Chart (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
Candlestick কেন সেরা?
কারণ:
- Market psychology বোঝা যায়
- Pattern দেখা যায়
- Entry/Exit পরিষ্কার হয়
- Trend স্পষ্ট হয়
একটা ক্যান্ডেলের ২টা অংশ থাকে:
- Body(Open → Close)
- Wick / Shadow(High → Low )
রং কি বোঝায়?
সবুজ (Bullish)
Close > Open
👉 দাম বেড়েছে
লাল (Bearish)
Close < Open
👉 দাম কমেছে
Timeframe কি?
Timeframe মানে:
প্রতিটা ক্যান্ডেল কত সময়ের
উদাহরণ:
- M1 = 1 মিনিট
- M5 = 5 মিনিট
- H1 = 1 ঘণ্টা
- H4 = 4 ঘণ্টা
- D1 = 1 দিন
মানে:
H1 timeframe এ → ১টা ক্যান্ডেল = ১ ঘণ্টার দাম