ইন্ডিকেটর কি?

ফরেক্স ট্রেডিং-এ সফল হতে শুধু অনুমান করে ট্রেড করা যায় না। মার্কেট কখন উঠবে বা নামবে সেটা বোঝার জন্য ট্রেডাররা Indicator ব্যবহার করে।
অনেক নতুন ট্রেডার চার্ট দেখে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু সঠিক ইন্ডিকেটর ব্যবহার করলে ট্রেডিং অনেক সহজ হয়ে যায়।
Forex Indicator কী?
Forex Indicator হল একটি গণনাভিত্তিক টুল যা চার্টের পূর্বের (historical) প্রাইস ডেটা ব্যবহার করে ভবিষ্যৎ দিক (trend) বুঝতে সাহায্য করে।
সহজ ভাষায়: ইন্ডিকেটর = মার্কেটের দিক বোঝার শর্টকাট
এগুলো সাধারণত চার ধরনের কাজ করে:
- Trend চিহ্নিত করা
- Entry point খুঁজে বের করা
- Exit point নির্ধারণ করা
- Overbought / Oversold বোঝা
ফরেক্স ইন্ডিকেটর কত প্রকার?
- Trend Indicator(মার্কেটের দিক বোঝায়)
- Momentum Indicator(শক্তি বোঝায়)
- Volatility Indicator (মার্কেট কত দ্রুত চলছে বোঝায়)
- Volume Indicator(ট্রেডিং প্রেসার বোঝায়)
সবচেয়ে জনপ্রিয় ৪টি ফরেক্স ইন্ডিকেটর
1. Moving Average (MA)
সবচেয়ে সহজ এবং জনপ্রিয় ইন্ডিকেটর।
এটি মার্কেটের গড় দাম দেখায় এবং ট্রেন্ড বুঝতে সাহায্য করে।
কিভাবে ব্যবহার করবেন
Price MA এর উপরে → Uptrend
Price MA এর নিচে → Downtrend
দুটি MA ক্রস করলে → Buy/Sell signal
2. Relative Strength Index (RSI)
RSI মার্কেট Overbought না Oversold তা বোঝায়।
লেভেল
70 এর উপরে → Sell Signal
30 এর নিচে → Buy Signal
সবচেয়ে জনপ্রিয় সেটিং: RSI 14
3. MACD (Moving Average Convergence Divergence)
Trend + Momentum — দুইটাই দেখায়।
Signal
MACD Line Signal Line এর উপরে গেলে → Buy
নিচে গেলে → Sell
এটি নতুন এবং প্রফেশনাল উভয়ের প্রিয়।
4. Fibonacci Retracement
Pullback কোথায় শেষ হবে তা বুঝতে সাহায্য করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ লেভেল:
38.2%, 50%, 61.8%