ফরেক্স ট্রেডিং কি?

ফরেক্স ট্রেডিং পরিচিতি
ফরেক্স ট্রেডিং (Forex Trading) হলো এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা কেনা বেচার প্রক্রিয়া। “Forex” শব্দটি এসেছে Foreign Exchange থেকে। সহজভাবে বললে, যখন আপনি একটি মুদ্রা কিনছেন, তখন একই সাথে আরেকটি মুদ্রা বিক্রি করছেন।
ধরুন আপনি USD (US Dollar) দিয়ে EUR (Euro) কিনছেন। এখানে:
- আপনি Euro কিনছেন
- এবং একই সাথে Dollar বিক্রি করছেন
এই মুদ্রা কেনা বেচার মাধ্যমেই ফরেক্স ট্রেডিং হয়।
ফরেক্স মার্কেট কি?
ফরেক্স মার্কেট হলো পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি লিকুইড (Liquid) ফাইন্যান্সিয়াল মার্কেট।
প্রতিদিন এখানে ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়।
ফরেক্স মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:
- এটি ২৪ ঘণ্টা খোলা থাকে (সোমবার থেকে শুক্রবার)
- কোনো নির্দিষ্ট এক্সচেঞ্জ নেই (ডিসেন্ট্রালাইজড)
- অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে যেকোনো জায়গা থেকে ট্রেড করা যায়
- ছোট মূলধন দিয়েও ট্রেড শুরু করা সম্ভব
এই কারণেই ফরেক্স ট্রেডিং নতুন ও অভিজ্ঞ - দু’ধরনের ট্রেডারের কাছেই জনপ্রিয়।
ফরেক্স মার্কেট কেন ২৪ ঘণ্টা খোলা থাকে?
কারণ ফরেক্স মার্কেট কোনো এক দেশের উপর নির্ভর করে না। এটি একাধিক দেশের মার্কেট মিলিয়ে তৈরি।
সাধারণত ফরেক্স ট্রেডিং ৪টি বড় সেশনে ভাগ করা হয়:
- এশিয়ান সেশন
- ইউরোপিয়ান সেশন
- লন্ডন সেশন
- ইউএস (নিউ ইয়র্ক) সেশন
এক সেশন শেষ হলে আরেকটি শুরু হয়। তাই মার্কেট প্রায় সবসময় চালু থাকে।