EUR/USD সাপ্তাহিক Forecast: মার্কিন অর্থনীতি শক্তিশালী - তবুও ডলার দুর্বল
ভালো ইকোনমিক ডাটা থাকার পরও ডলার এখনো এতোটা srong হতে পারেনি।

টানা তৃতীয় সপ্তাহেও EUR/USD প্রায় একই জায়গায় ঘুরপাক খেয়েছে, 1.1800-এর সামান্য ওপরে।
বাজার এখনো পরিষ্কার ট্রেন্ড খুঁজে পাচ্ছে না। র্তমান পরিস্থিতি বলছে, EUR/USD 1.1500-এর চেয়ে 1.2000-এর কাছাকাছি থাকার সম্ভাবনাই বেশি, কারণ ডলার এখনো চাপে।
ভালো চাকরি, কমেছে মুদ্রাস্ফীতি - তবুও ডলার শক্ত নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য মোটামুটি ইতিবাচক:
জানুয়ারিতে ননফার্ম পেরোল: ১,৩০,০০০ নতুন চাকরি (প্রত্যাশার প্রায় দ্বিগুণ)
বেকারত্ব হার: ৪.৪% থেকে কমে ৪.৩%
বার্ষিক CPI মুদ্রাস্ফীতি: ২.৭% থেকে কমে ২.৪%
মাসিক CPI: ০.২%
কোর ইনফ্লেশন: প্রত্যাশামতো ২.৫%
এত ভালো তথ্যেও ডলার শক্তিশালী হলো না কেন?
কারণ কয়েকটি:
- সরকারি শাটডাউনের কারণে তথ্য প্রকাশ দেরিতে হয়েছে — প্রভাব কমেছে
- এই ডেটা ভবিষ্যতে সুদ কমানোর সুযোগ খোলা রেখেছে
- বাজার বিশ্বাস করছে = এখন নয়, তবে সামনে রেট কাট আসবেই
বর্তমান ফেড চেয়ার পাওয়েল মে পর্যন্ত সুদ কমাবেন — এমন আশা নেই। তবে জুন–জুলাই থেকে নতুন চেয়ার কেভিন ওয়ার্শের সময়ে রেট কমার সম্ভাবনা বাজার ধরেই নিচ্ছে।
অর্থাৎ অর্থনীতি ভালো হলেও ভবিষ্যৎ সুদ কমার ধারণাই ডলারকে দুর্বল রাখছে।
ইউরোপ: স্থিতিশীল, কিন্তু আকর্ষণহীন
ইউরোতেও বিশেষ উত্তেজনা নেই। ইউরোজোন অর্থনীতি ধীরে-স্থিরভাবে এগোচ্ছে:
- Q4 GDP: ০.৩% (ত্রৈমাসিক)
- বার্ষিক প্রবৃদ্ধি: ১.৪%
ইসিবি আপাতত নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না। ফলে ইউরোতে বড় ট্রেন্ড তৈরির মতো খবরও নেই। বাজার তাই ডলার দুর্বলতার উপরই বেশি নির্ভর করছে।
সামনে কী ডেটা আসছে
এই সপ্তাহ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ :
- মঙ্গলবার: জার্মানি CPI ও ZEW সেন্টিমেন্ট
- বুধবার: মার্কিন Durable Goods Orders
- শুক্রবার:
- গ্লোবাল PMI
- মার্কিন PCE ইনফ্লেশন
- মার্কিন GDP (প্রাথমিক হিসাব)
টেকনিক্যাল Analysis
- দীর্ঘমেয়াদে ট্রেন্ড এখনো বুলিশ
- 1.1680 – 1.1830 অঞ্চলে শক্ত সাপোর্ট
- 1.1928 বড় রেজিস্ট্যান্স
- RSI ইতিবাচক, তবে গতি কমেছে
👉 অর্থাৎ: স্বল্পমেয়াদে কিছুটা নিচে নামতে পারে, কিন্তু বড় ছবিতে 1.2000 টার্গেট এখনো জীবিত।
Summery:
মার্কিন অর্থনীতি ডাটা ভালো - কিন্তু সেটাই ডলারকে শক্ত করছে না। বাজার ভবিষ্যতের সুদ কমার দিকেই বেশি নজর দিচ্ছে। তাই আপাতত EUR/USD-এর ঝোঁক ঊর্ধ্বমুখীই রয়ে গেছে।