রিয়াল vs ফেক ব্রেকআউট - Real vs Fake Breakout
রিয়াল ব্রেকআউট vs ফেক ব্রেকআউট
ফেক ব্রেকআউট কি ?
মার্কেটে সবচেয়ে বেশি ট্র্যাপ হয় Breakout-এ।
অনেকে দেখে — রেজিস্ট্যান্স ভাঙছে → তাড়াতাড়ি Buy!
কিছুক্ষণের মধ্যে দাম আবার নিচে… 😵💫
এটাই Fake Breakout (Bull Trap)। একই ভাবে সেল এর ক্ষেত্রে হতে পারে।
ফেক ব্রেকআউট চিনার উপায়
১. ভলিউম (Volume):
রিয়াল ব্রেকআউট কখনোই কম ভলিউমে হয় না
Real Breakout: ধীরে ধীরে ভলিউম বাড়ে এবং ধরে রাখে, বড় ভলিউম স্পাইক (Average থেকে অনেক বেশি)
Fake Breakout: ক্যান্ডেল বড় কিন্তু ভলিউম ছোট, স্পাইক আসতে পারে
Resistance break + High Volume + Volume build = Trade নেওয়া যাবে
Resistance break + Low Volume = 80% fake
২. ক্যান্ডেল ক্লোজ (Candle Close):
Real Breakout: ক্যান্ডেল সম্পূর্ণ রেজিস্ট্যান্সের/সাপোর্ট এর বাইরে ক্লোজ হবে
Fake Breakout: ক্যান্ডেলের উইক সম্পূর্ণ রেজিস্ট্যান্সের/সাপোর্ট এর বাইরে ক্লোজ হবে
নোট: ক্যান্ডেল এর close হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে
৩. রিটেস্ট:
স্মার্ট মানি কখনো ব্রেকআউটে কিনে না — রিটেস্টে কিনে।
Real Breakout: পুরনো Resistance → Support হয়ে যায় / Support > Resistance হয়ে যায়।
Fake Breakout: আবার নিচে রিটেস্ট এর সময় বাউন্স করে ঢুকে পড়ে
